গোপালগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বহুগ্রাম গ্রামে স্কুলটি অবস্থিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জ জেলায় অবস্থিত। বহুগ্রাম গ্রামে এক মনোরম স্থানে স্কুলের অবস্থান। স্কুলের মোট জমির পরিমান ৮.৪৫ একর। এই স্কুলে একটি প্রশাসনিক ভবন, পুরাতন ভবনসহ বিজ্ঞানাগার, ল্যাব আছে, যা এই স্কুলের শিক্ষার পরিবেশকে উন্নত ও আধুনিক করেছে। এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৮৪ জন, শিক্ষক ১২ জন ও অশিক্ষক-কমর্চারী ৩ জন। স্কুলের বর্তমান সভাপতি ডা অধীর কুমার দাস ও ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১৩ জন। স্কুলে ষষ্ঠ , সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেনীতে ছাত্র ছাত্রী রয়েছে। মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। স্কুলটি ১৯৯৮ সালের ১১ই ডিসেম্বর স্থাপনের অনুমতি পায়। প্রতিষ্ঠানটি ২০০০ সালের ২৪ই এপ্রিল এম পি ও ভুক্ত হয়। স্কুলের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক । অত্র স্কুল প্রতিষ্ঠা হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহনের পথ সুগম হয়েছে।
।