ব্রেকিং নিউজঃ
গোপালগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বহুগ্রাম গ্রামে স্কুলটি অবস্থিত। গোপালগঞ্জ জেলার বহুগ্রাম গ্রামে এক মনোরম স্থানে স্কুলের অবস্থান। স্কুলের মোট জমির পরিমান ৮.৪৫ একর। এই স্কুলে একটি প্রশাসনিক ভবন, পুরাতন ভবনসহ বিজ্ঞানাগার, ল্যাব আছে, যা এই স্কুলের শিক্ষার পরিবেশকে উন্নত ও আধুনিক করেছে। এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৮৪ জন, শিক্ষক ১২ জন ও অশিক্ষক-কমর্চারী ৩ জন। স্কুলের বর্তমান সভাপতি ডা অধীর কুমার দাস ও ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১৩ জন। স্কুলে ষষ্ঠ , সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেনীতে ছাত্র ছাত্রী রয়েছে। মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। স্কুলটি ১৯৯৮ সালের ১১ই ডিসেম্বর স্থাপনের অনুমতি পায়। প্রতিষ্ঠানটি ২০০০ সালের ২৪ই এপ্রিল এম পি ও ভুক্ত হয়। স্কুলের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক । অত্র স্কুল প্রতিষ্ঠা হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহনের পথ সুগম হয়েছে।
নিহার রঞ্জন বিশ্বাস দীর্ঘদিন যাবত বছর ধরে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন ।
প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ী,
শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, আর শিক্ষিত মানুষই সমাজ ও জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের প্রতিষ্ঠান সেই আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদেরকে সৎ, দায়িত্বশীল, সৃজনশীল ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষকবৃন্দের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মাধ্যমেই এই লক্ষ্য পূরণ সম্ভব।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো—তোমাদের পরিশ্রম, শৃঙ্খলা ও সততার মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব। তোমরাই আগামী দিনের নেতা ও আলোকবর্তিকা।
আমি আশা করি, আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।